3:37 pm , November 28, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর মুসলিম গোরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, বিএনপি নেতা আলী হায়দার বাবুল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আহসান কবির হাসান, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তছলিম উদ্দীন, সাবেক মহানগর ছাত্রদলের আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন, আ.ন.ম সাইফুল আহসান আজিম, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম সমীর প্রমুখ। এছাড়া মহানগর বিএনপির উদ্যোগে চাঁদমারি জামে মসজিদে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। সেখানে সংগঠনের সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
