ভা-ারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভা-ারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
ভা-ারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

4:49 pm , November 27, 2025

তরিকুল ইসলাম, পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরের নতুন জেলা প্রশাসক আবু সাঈদ ভা-ারিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ভা-ারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন,  জনগণের স্বার্থে প্রশাসনের প্রতিটি সেবা সহজ ও স্বচ্ছ করতে আমি বদ্ধপরিকর। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। ভা-ারিয়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়নের ধারা আরও গতিশীল করা হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভা-ারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো: জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্নালী দেবনাথ, ভা-ারিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফিন সরওয়ার, ভা-ারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমানউল্লাহ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির আকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, শহীদ এমদাদের মা হাসিনা বেগম।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। জেলা প্রশাসক সকল প্রস্তাব গুরুত্ব সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এর আগে জেলা প্রশাসক আবু সাঈদ গৌরীপুর ইউনিয়নের আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেট উদ্বোধন, ভা-ারিয়া থানা ও ভূমি অফিস পরিদর্শন, ১৩ নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT