মুলাদীতে প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচিতে শিশুদের দেওয়া হচ্ছে অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার মুলাদীতে প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচিতে শিশুদের দেওয়া হচ্ছে অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার - ajkerparibartan.com
মুলাদীতে প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচিতে শিশুদের দেওয়া হচ্ছে অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার

4:11 pm , November 27, 2025

মুলাদী প্রতিবেদক ॥ বরিশালের মুলাদীতে প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচিতে শিশুদের অস্বাস্থ্যকর ও নি¤œমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। শিশুদের কাঁচা কলা, বাসি ডিম, স্থানীয় বেকারীতে তৈরি নি¤œমানের রুটি দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কার্যক্রম করা হচ্ছে বলে জানান প্রধান শিক্ষকেরা। এঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রকল্প কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। বিদ্যালয় ফিডিং কর্মসূচির ঠিকাদার নিজে পরিবেশন না করে স্থানীয় লোকজনদের নিয়োগ দিয়ে পরিবেশন করায় নি¤œমানের খাবার পরিবেশন হচ্ছে বলে অভিযোগ শিক্ষকদের। ফিডিং প্রকল্পের কর্মকর্তাদের তদারিক নেই বলেও অভিযোগ রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শাহআলম নি¤œমানের খাবার পরিবেশনের বিষয়টি স্বীকার করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, গত ১৭ নভেম্বর মুলাদী উপজেলার ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শুরু হয়। উপজেলার ১৮ হাজার ৪৬০জন শিক্ষার্থী এই ফিডিং কর্মসূচির আওতায় রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বনরুটি এবং সিদ্ধডিম, সোমবার বনরুটি ও ইউএইচটি দুধ, বুধবার ফটিফাইড বিস্কুট ও কলা কিংবা স্থানীয় মৌসুমী ফল পরিবেশনের কথা ছিলো। কিন্তু গত ১৭ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বনরুটি ও কলা কিংবা সিদ্ধডিম দিয়েছেন পরিবেশকেরা।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে ফিডিং এ শিশুদের নি¤œমানের রুটি ও আগের দিন সিদ্ধ করা ডিম পরিবেশন করা হয়। এসব ডিম অনেক সময় নষ্ট থাকে, যা শিশুরা খেতে পারেনা। এছাড়া বিদ্যালয়ে কাঁচা কলা, আধা পাকা কলা বিতরণ করছেন ঠিকাদার। নি¤œমানের খাবার পরিবেশের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়র শিক্ষকেরা জানান, স্থানীয় কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বনরুটি শিশুদের মাঝে বিতরণ করা হয়। বিতরণের সময়ে খাবারে ধুলাময়লা লেগে থাকে। পরিবেশক এসব বিষয়ে কোনো নজরদারি করেন না।
এব্যাপারে স্থানীয় খাবার পরিবেশক উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. আলাউদ্দিন মল্লিক জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের চাহিদা মতো উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে খাবার পরিবেশ করা হয়।
তদারকির দায়িত্বে থাকা বরিশাল জেলা কর্মকর্তা মো. শাহআলম বলেন, পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় এক সঙ্গে মুলাদী উপজেলায় প্রায় সাড়ে ১৮ হাজার শিক্ষার্থীর খাবার পরিবেশনে কিছুটা অসঙ্গতি দেখা দিয়েছে। তবে আগামি ১লা ডিসেম্বর থেকে ভালো মানের খাবার এবং খাবারগুলো প্যাকেটজাত করে শিশুদের মাঝে পরিবেশ করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বিদ্যালয়ে শিশুদের নি¤œমানের খাবার পরিবেশনের বিষয়ে প্রধান শিক্ষকের অভিযোগ করেছেন। বিষয়টি প্রকল্প কর্মকর্তাকে অবহিত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT