ঝালকাঠি-১ আসনে জামায়াতের  মনোনয়ন পেলেন ফয়জুল হক ঝালকাঠি-১ আসনে জামায়াতের  মনোনয়ন পেলেন ফয়জুল হক - ajkerparibartan.com
ঝালকাঠি-১ আসনে জামায়াতের  মনোনয়ন পেলেন ফয়জুল হক

4:15 pm , November 26, 2025

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিবেদক ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসন জামায়াতে ইসলাম থেকে মনোনয়ন পেয়েছেন পদত্যাগ করা বিএনপির মালয়েশিয়া কমিটির সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. ফয়জুল হক।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। তিনি জানান,বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থীতা ঘোষণা করা হবে। ড. ফয়জুল হক ওলীয়ে কামেল হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) এর নাতি। তিনি ১৯৮৭ সালের ১ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পশ্চিম চাড়াখালী গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুজ্জাম্মিলুল হক রাজাপুরী হুজুরের সর্বকনিষ্ঠ সন্তান। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। বড় ভাই অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল হক, মেঝো ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল হক এবং সেজো ভাই আন্তর্জাতিক ইসলামী বিশ্বদ্যিালয় চট্টগ্রাম-এর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বি.এ (অনার্স) ও এমএ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া থেকে ২০১৯ সালে পিএইচডি ও ২০২৩ সালে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ সম্পন্ন করেন।২০১৩ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন ঝিনাইদহের কন্যা কাজী আফিফা খাতুনের সঙ্গে।
গত ১৬ বছর যাবৎ তিনি সোচ্চার সকল অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে।অনলাইনে টকশো, লাইভ ও লেখালেখির মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে ড.ফয়জুল হক বলেন,দাঁড়িপাল্লার মনোনয়ন পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত।আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার নেতৃত্বে জামায়াত ইসলামের নেতৃত্বে ডা.শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। এদেশে জামায়াত ইসলামের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সংগঠনের নেতৃত্বে সবাই মিলে সরকার গঠিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT