রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে সাংবাদিকদের মিলনমেলা রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে সাংবাদিকদের মিলনমেলা - ajkerparibartan.com
রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে সাংবাদিকদের মিলনমেলা

4:12 pm , November 26, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ‘দৈনিক রূপালী বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বরিশালে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ) সন্ধ্যা রাতে শহরের পুলিশ লাইন সড়কের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন জাতীয় দৈনিক এবং টেলিভিশন চ্যানেলের অসংখ্য সিনিয়র সাংবাদিকদের আগমনে গোটা অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতপরবর্তী পত্রিকাটির বরিশাল ব্যুরো চিফ ও ‘নিউজ এডিটরস কাউন্সিল’, বরিশালের সভাপতি হাসিবুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন শুরু হয়।
পত্রিকাটির গত এক বছরের ইতিবাচক ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টিভির বরিশাল ব্যুরো চিফ মুরাদ আহমেদ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক-প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ সহ প্রমুখ।
বক্তারা বিগত এক বছরে সংবাদমাধ্যমটির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আগামীতে আরও কলেবর বৃদ্ধি করাসহ উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিভাগীয় শহর বরিশালে রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে অংশ নেন খ্যাতিমান কবি ও সাহিত্যিক হেনরী স্বপন, সিনিয়র সাংবাদিক ও বরিশালটাইমস অনলাইন নিউজপোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক শাকিব বিপ্লব, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নজরুল বিশ^াস, আমার দেশ পত্রিকার বরিশাল ব্যুরো চিফ নিকুঞ্জ বালা পলাশ, দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো চীফ সুমন চৌধুরী, খবরের কাগজের বরিশাল ব্যুরো মাইনুল ইসলাম সবুজ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো চীফ সাইদ মেনন, বাংলাভিশন টেলিভিশনের ব্যুরোপ্রধান শাহীন হাসান, সাংবাদিক ও যমুনা টিভির বরিশাল ব্যুরোপ্রধান কাওসার হোসেন, দীপ্ত টিভির বরিশাল ব্যুরো চীফ মর্তুজা জুয়েল, বৈশাখী টেলিভিশনের বরিশাল ব্যুরো চিফ মিথুন সাহা, যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো চিফ আরিফ হোসেন, অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজের বরিশাল প্রতিবেদক শাওন খান, বাংলানিউজের প্রতিবেদক মুশফিক সৌরভ, স্টার নিউজের ব্যুরো চীফ সৈয়দ মেহেদী হাসান এবং স্থানীয় অনলাইন নিউজপোর্টাল বরিশাল বাণীর সম্পাদক মামুন অর রশিদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন নিউজপোর্টালের সাংবাদিকেরা আয়োজনে অংশ নেন। সাংবাদিকদের এই স্বত:স্ফূর্ত অংশগ্রহণে গোটা আয়োজনস্থল উৎসবমুখর পরিবেশের অবতারণা হয়।
বিশেষ দিনে রূপালী বাংলাদেশের বরিশাল কেন্দ্রীয় এই আয়োজনকে ব্যতিক্রম হিসেবে অভিহিত করেছেন সাংবাদিক নেতারা। তাদের ভাষায়, টেলিভিশন বা পত্রিকার সকল আয়োজনে প্রশাসন এবং রাজনৈতিক নেতাকর্মীদের আধিক্য দেখা যায়। কিন্তু রূপালী বাংলাদেশ শুধু মাত্র সাংবাদিকদের নিয়ে এবার আয়োজন করেছে এবং সেখানে সাংবাদিক নেতাদের মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়, যা প্রশংসার দাবি রাখে, এমন মন্তব্য পাওয়া গেছে।’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT