রাষ্ট্রীয় জীবনকে ইসলামের আলোকে পরিচালিত করলেই মুক্তি আসবে -চরমোনাই পীর রাষ্ট্রীয় জীবনকে ইসলামের আলোকে পরিচালিত করলেই মুক্তি আসবে -চরমোনাই পীর - ajkerparibartan.com
রাষ্ট্রীয় জীবনকে ইসলামের আলোকে পরিচালিত করলেই মুক্তি আসবে -চরমোনাই পীর

4:12 pm , November 26, 2025

বিশেষ প্রতিবেদক ॥ লাখো মুসুল্লীর এবাদত বন্দেগীর মধ্য দিয়ে ঐতিহাসিক চরমোনাই দরবার শরীফের অগ্রহায়নের বার্ষিক ওয়াজ মাহফিল বুধবার বাদ জোহর শুরু হয়েছে। উদ্বোধনী বয়ানে জরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ব্যক্তি জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় জীবনকে ইসলামের আলোকে পরিচালিত করলেই সত্যিকারের মুক্তি আসবে। তিন দিনব্যপী এ মাহফিলের উদ্বোধনী বয়ানে বাংলাদেশ মুজাহিদ কমিটির আমীরুল মুজাহিদীন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, আল্লাহর সৃষ্টি মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন নির্দিষ্ট দায়িত্ব ও কাজ দিয়ে। মানুষ সে কাজ করে কিনা এ দুনিয়া তার একটি পরীক্ষা কেন্দ্র। আর এ পরীক্ষায় উত্তীর্ণ হবার মধ্যেই মানুষের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। তিনি বলেন, চরমোনাইরমাহফিলে কোন দুনিয়াবী উদ্দেশ্য নেই, বরং আল্লাহর দেয়া দায়িত্ব-কর্তব্য সম্পর্কে মানুষকে সতর্ক করে দেয়ার জন্যই এ তরিকার সকল কার্যক্রম। আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথে সম্পৃক্ত করাই এ মাহফিলের লক্ষ্য ও উদ্দেশ্য। দুনিয়ার মোহ-ই সব অন্যায়ের কারণ। তিনি  উপস্থিত সকলকে সতর্ক করে দিয়ে বলেন, দুনিয়াবী কোন উদ্দেশ্যে চরমোনাইর মাহফিলে আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন, তবে নিয়ত পরিবর্তন করে  আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করেন।  আগত মুসুল্লীদের দুনিয়ার ধ্যান-খেয়াল অন্তর থেকে বিদায় করে আখেরাতের ধ্যান খেয়াল অন্তরে প্রতিষ্ঠারও আহবান জানান চরমোনাই পীর। পাশাপাশি দেল থেকে বড়ত্ব ও আমিত্বভাব বের করে আল্লাহর নির্দেশিত রাস্তায় নিজেকে বিলীন করারও আহবান জানান।
তিনি মাহফিলে আগত মুসুল্লীদের সদা সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর অলি হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্তুতিরও আহবান জানান।
এ ওয়াজ মাহফিলে পীর ছাড়াও দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করবেন বলে জানা গেছে। আগামী শনিবার সকাল সাড়ে ৮টায় আখেরী বয়ান শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে অগ্রহায়নের এ বার্ষিক মাহফিলের সমাপ্তি ঘটবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT