লালমোহনের নিখোঁজ ১৩ জেলের সন্ধান পেতে সড়ক অবরোধ ॥ বিক্ষোভ লালমোহনের নিখোঁজ ১৩ জেলের সন্ধান পেতে সড়ক অবরোধ ॥ বিক্ষোভ - ajkerparibartan.com
লালমোহনের নিখোঁজ ১৩ জেলের সন্ধান পেতে সড়ক অবরোধ ॥ বিক্ষোভ

3:41 pm , November 25, 2025

লালমোহন প্রতিবেদক ॥ গভীর সাগরে মাছ শিকারে গিয়ে ১৪ দিন ধরে নিখোঁজ লালমোহন উপজেলার ১৩ জেলের সন্ধান পেতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে জেলে পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে উপজেলার ধলীগৌরনগর-লালমোহন সড়কের দালাল বাজার নামক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে প্রায় ৪ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নৌ কন্টিনজেন্ট টিমের সদস্যবৃন্দ, থানা পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা  বিক্ষোভরত জেলে পরিবারের সাথে কথা বলেন। এ সময় প্রশাসন থেকে নিখোঁজ জেলেদের সন্ধান পেতে সকল ধরণের যোগাযোগ ও তাদের খোঁজ পেতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ^াস দেন।
গত ১১ নভেম্বর লালমোহন উপজেলার মেঘনা নদীর তীরবর্তী বাত্তিরখাল এলাকা থেকে একটি ট্রলারে করে ১৩ জন জেলে গভীর সাগরে মাছ শিকারে গিয়ে  নিখোঁজ হয়। এখন পর্যন্ত পরিবার তাদের কোন ধরণের খোঁজ পাচ্ছে না। পরিবারের সদস্যরা তাদের সাথে মোবাইল ফোনেও যোগযোগ করতে পারছে না। জেলেদের পরিবার মৎস্য অফিস সহ প্রশাসনের কাছ থেকেও কোন ধরণের সহযোগিতা না পাওয়ায় মঙ্গলবার সড়ক অবরোধ করতে বাধ্য হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT