ভোলা জেলা যুবশক্তির মুখ্য সংগঠকের পদত্যাগ ভোলা জেলা যুবশক্তির মুখ্য সংগঠকের পদত্যাগ - ajkerparibartan.com
ভোলা জেলা যুবশক্তির মুখ্য সংগঠকের পদত্যাগ

3:40 pm , November 25, 2025

লালমোহন প্রতিবেদক ॥ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি, ভোলা জেলার মুখ্য সংগঠক সাইফুল্লাহ সানী তার পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার তার নিজস্ব ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, প্রায় ছয় মাস ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের দায়িত্ব পালন করলেও সম্প্রতি দলের অভ্যন্তরীণ কিছু কর্মকা- তার ব্যক্তিগত আদর্শ ও ইসলামিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি আর এ দায়িত্ব পালন করতে পারছেন না। সাইফুল্লাহ সানী তার পদত্যাগ পোস্টে দাবী করেন, দলীয় কার্যক্রমের মধ্যে ‘মুশরিক বাউল শিল্পী’-এর পক্ষাবলম্বন করে মহান আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল (সা.)-এর শানে বেয়াদবিমূলক বক্তব্য বা কর্মকা-কে প্রশ্রয় দেওয়া হয়েছেÑযা একজন মুসলিম হিসেবে তার নিকট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, প্রত্যেক মুসলিম সন্তানের কাছে আল্লাহ ও তাঁর রাসূলের মর্যাদা সর্বোচ্চ। এই মর্যাদায় কেউ আঘাত করলে আমি তা মেনে নিতে পারি না।”
তিনি আরও লিখেন,“আমার কাছে আমার ইসলাম, আমার বিশ্বাস এবং ধর্মীয় মূল্যবোধÑসকল রাজনৈতিক আদর্শ ও অবস্থানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”
আদর্শিক এ সংঘাত দূর করা সম্ভব না হওয়ায় তিনি জাতীয় যুবশক্তি ভোলা জেলার মুখ্য সংগঠকের পদ থেকে স্বেচ্ছায় এবং অবিলম্বে পদত্যাগের ঘোষণা দেন।
শেষে সাইফুল্লাহ সানী তার পদত্যাগ পোস্টে উল্লেখ করেন, তিনি এখন থেকে সংগঠনের সকল কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT