সোমবার থেকে কুয়াকাটা পর্যটন বন্ধের ঘোষণা সোমবার থেকে কুয়াকাটা পর্যটন বন্ধের ঘোষণা - ajkerparibartan.com
সোমবার থেকে কুয়াকাটা পর্যটন বন্ধের ঘোষণা

3:36 pm , November 25, 2025

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধনে বক্তারা

কুয়াকাটা প্রতিবেদক ॥ কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ভ্যাট কর্মকর্তা (সহকারী কমিশনার) জামিউল আলমের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে পর্যটন এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন। সকাল ১০টার দিকে কুয়াকাটা প্রেসক্লাবের সামনে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুয়াকাটার বিভিন্ন হোটেল, মোটেল, রেস্টুরেন্ট মালিক, কর্মচারীসহ স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠন সহ অন্যান্য ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভ্যাট কর্মকর্তা জামিউল আলম সম্প্রতি কুয়াকাটার কয়েকটি হোটেলে পরিদর্শনে গিয়ে পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এখানে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি কর্মকর্তার এমন আচরণ পর্যটন খাতের জন্য অশুভ সংকেত। অবিলম্বে ওই কর্মকর্তাকে পটুয়াখালী জেলা থেকে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ ঘোষণা দেন-ভ্যাট কর্মকর্তা জামিউল আলমকে প্রত্যাহার করা না হলে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কুয়াকাটা পর্যটনের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT