3:46 pm , November 24, 2025
গৌতম কুমার, নেছারাবাদ প্রতিবেদক ॥ পিরোজপুর -২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন নেছারাবাদে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। সোববার (২৩ নভেম্বর ) দুপুরে সোহেল মনজুর সুমন এর নির্বাচনী অফিসে আয়োজিত এই সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক দেখো আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মইনুল হাসান এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মানিক, কাজি আনিসুজ্জামান প্রমূখ।
সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়। আমি চাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুশিক্ষিত ও আধুনিক নেছারাবাদ উপহার দিতে। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে নেছারাবাদকে নতুনভাবে গড়ে তুলতে চাই। এখানে উন্নয়নের কোন বৈষম্য থাকবে না।
মতবিনিময় পর্বে প্রার্থী সোহেল মঞ্জুর সুমন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, “পিরোজপুর-২ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার পুনরুদ্ধারই আমার অগ্রাধিকার। এখনো যারা দল থেকে মনোনয়ন আশা করছেন তাদের উদ্দেশ্য করে বলেন, দল সবার আগে, দলের সিদ্ধান্ত চূড়ান্ত এটা মেনে নিতে হবে। এর পরেও যদি দল অন্য কাউকে দল নমিনেশন দেয় আমি মেনে নিবো এবং আমার এলাকা ভান্ডারিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে তাকে বিজয় করবো। দলমত নির্বিশেষে সব মানুষের সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে চাই।”
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, “পিরোজপুর-২ আসনে বিএনপি শক্তিশালীভাবে মাঠে আছে। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে সোহেল মঞ্জুর সুমন। তবে নেছারাবাদে যেটুক মতো বিরোধ রয়েছে দু চার দিনের মধ্যে এটা নিরসন হয়ে যাবে। সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
