হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - ajkerparibartan.com
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

3:44 pm , November 24, 2025

নিজস্বপ্রতিবেদক ॥ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত পলাতক আসামিকে র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
র‌্যাব জানায়, দেশের নিরাপত্তা অক্ষুণœ রাখতে এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে র‌্যাব ফোর্সেস দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে নিরলসভাবে অভিযান পরিচালনা করে আসছে। তাদের এই ধারাবাহিক অভিযানের ফলে জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
এরই অংশ হিসেবে র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নভেম্বর রাতে র‌্যাব-৩ এর সহযোগিতায় পল্টন থানাধীন পুরানা পল্টন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি  আসাদুজ্জামান আলম কে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান পিরোজপুরের মাথা বেড়া এলাকার মৃত মফিজুর রহমান শেখের ছেলে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT