সাবেক নির্বাচন কর্মকর্তা মান্নান সহ ৬ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ সাবেক নির্বাচন কর্মকর্তা মান্নান সহ ৬ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ - ajkerparibartan.com
সাবেক নির্বাচন কর্মকর্তা মান্নান সহ ৬ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

3:43 pm , November 24, 2025

অর্থ আত্মসাৎ মামলা

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের সাবেক নির্বাচন কর্মকর্তা ও তার স্ত্রী সহ ৬ জনের বিরুদ্ধে মামলার এফ আই আর করার নির্দেশ দিয়েছে আদালত। বরিশাল চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রট আদালতে নির্বাচন কর্মকর্তা (বর্তমানে পিরোজপুর) আব্দুল মান্নান ও তার স্ত্রী সহ ৬ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর মামলা করেছেন এক ভুক্তভোগী।  আদালত মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এজাহার হিসাবে গণ্য করার আদেশ প্রদান করেন।
গত ১৮ নভেম্বর বরিশাল বারের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মহসিন মন্টু বাদীর পক্ষ হয়ে মামলাটি দায়ের করেন।
মামালায় এজাহারভুক্ত আসামীরা হলেন : জেলা নির্বাচন কর্মকর্তা ( পিরোজপুর ) সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা বরিশাল সদর মো: আবদুল মান্নান,  তার স্ত্রী আন্নি রহমান কেয়া, মাহমুদ জাভেদ, মো: গোলাম মোস্তফা এবং মো: রউফুর আলম নোমান।
মামলার এজাহারে উল্লেখ করা হয় বিবাদীরা একদল সম্পদশালী, প্রভাবশালী ও বিশ্বাস ভঙ্গকারী। প্রতারণা ও দুর্নীতি করে যৌথ মালিকানায় নির্মিয়মান বহুতল ভবনের শরীকদারের ন্যায়সঙ্গত পাওনা আত্মসাৎ করে লাভবান হয়ে উচ্চাভিলাসী জীবন-যাপন করা তাদের পেশা ও নেশা।
মামলায় তফসিলে বর্নিত নগরীর হাতেম আলী কলেজের সম্মুখে ১০ তলা আবাসিক ভবন “নেক্সাস মঞ্জুর টাওয়ার” নামীয় সম্পত্তির আয়-ব্যায় সহ ক্রয়-বিক্রয় হিসাব বিবরনী অডিটপূর্বক তদন্ত প্রতিবেদন  আদালতে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুমন আইচ জানান, আদালতে মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তবে গ্রেফতারের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত করে ব্যবস্থা নেবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT