দেওয়ান মনির-মাসুদ-মিঠু-মঞ্জু-কামরুল-বেলায়েত সহ ৯ জনের স্থগিতাদেশ প্রত্যাহার দেওয়ান মনির-মাসুদ-মিঠু-মঞ্জু-কামরুল-বেলায়েত সহ ৯ জনের স্থগিতাদেশ প্রত্যাহার - ajkerparibartan.com
দেওয়ান মনির-মাসুদ-মিঠু-মঞ্জু-কামরুল-বেলায়েত সহ ৯ জনের স্থগিতাদেশ প্রত্যাহার

3:31 pm , November 22, 2025

বিএনপি-যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল উত্তর জেলাধীন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মোঃ মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহ-সভাপতি নুর হোসেন সুজন, সদস্য ইমরান খন্দকার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, বরিশাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ও বরিশাল মহানগরের অন্তর্গত ৩০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ জাহিদকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক গত শনিবার ২২ নভেম্বর ২০২৫ তারিখ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য গত ৮ এপ্রিল ২০২৫ তারিখ তাদের পদ স্থাগিত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT