সাংগঠনিক পদ সহ দায়িত্ব ফিরে পেলেন বিলকিস জাহান শিরীন সাংগঠনিক পদ সহ দায়িত্ব ফিরে পেলেন বিলকিস জাহান শিরীন - ajkerparibartan.com
সাংগঠনিক পদ সহ দায়িত্ব ফিরে পেলেন বিলকিস জাহান শিরীন

3:24 pm , November 22, 2025

দীর্ঘ ১ বছর পর

নিজস্ব প্রতিবেদক ॥ সাংগঠনিক পদ সহ দায়িত্ব ফিরে পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন। দলীয় সিদ্ধান্তে ২০২৪ সালের ১১ আগস্ট পদ স্থগিত থাকার পর গতকাল শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪ সালের ১১ আগস্ট তার ওপর আরোপিত দলীয় সব পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে শিরীন আবারও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
গতকাল (২২ নভেম্বর-২০২৫) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২২ নভেম্বর-২০২৫ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করবেন এ্যাড. বিলকিস জাহান শিরিন। উল্লেখ্য, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার হামলা, মামলা ও পুলিশী নির্যাতনের শিকার হয়েছিলেন এ্যাড. বিলকিস জাহান শিরিন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT