4:03 pm , November 21, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল সদর-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুখলেসুর রহমান গতকাল শুক্রবার (২১ নভেম্বর) নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেন। নথুল্লাবাদ সহ আশেপাশের এলাকায় শতাধিক সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন। এসময়ে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমরা জনগণের সেবা ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের জন্য কাজ করতে চাই। বিগত ফ্যাসিবাদের আমলে মানুষ ভোট দিতে পারিনি। এবারের জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহনযোগ্য হলে সাধারণ জনগণ ভোট দিতে পারবেন। বিগত দিনে এই আসনের মানুষ প্রতারিত হয়েছে তাই খেজুর গাছ মার্কার বিকল্প নেই।” বরিশাল -৫ আসনে জমিয়ত উলামার খেজুর গাছ মার্কা জয়ী হতে পারলে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বরিশাল মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া, মুফতি মারুফ আহমেদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম শাহরিয়ার, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ আঃ রহমান ছাব্বিত, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, বরিশাল জেলা সভাপতি শিহাব উদ্দিন, মহানগর সহ-সভাপতি সুলাইমান মাহমুদ, আব্দুল আহাদ, মুয়াজ, জুবায়ের প্রমুখ।
