4:03 pm , November 21, 2025
মুলাদী প্রতিবেদক ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ পিছিয়ে পড়বে এবং জনগন সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি শুক্রবার বিকেল ৩টায় বরিশালের মুলাদীতে গণসংযোগকালে পথসভায় এ কথা বলেন। এসময় তিনি দেশের উন্নয়ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বস্তবায়ন ও দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
জয়নুল আবেদীন আরও বলেন, ‘সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে। এই তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আমি দীর্ঘদিন লড়াই করার পাশাপাশি মামলা পরিচালনা করেছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরায় দেশে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।’
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, যুগ্ম আহবায়ক সিহাব উদ্দিন পেশকার, অধ্যাপক মনিরুজ্জামান মনির, এ্যাড. তরিকুল ইসলাম দিপু মোল্লা, মশিউর রহমান মাসুদ, শায়লা শারমিন মিম্মু, পৌর বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান সাবু, সাইদুর রহমান জীবন, আনিসুর রহমান আলাল, স্বপন হাওলাদার, অধ্যক্ষ ইফতেখার আলম লিটন, কামাল হোসেন অপু মোল্লা, উপজেলা মহিলাদল সভাপতি ইসরাত জাহান লিলি, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান হাওলাদার, সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌর যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বেল্লাল।
