তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ নয়: ড. শফিকুল ইসলাম মাসুদ তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ নয়: ড. শফিকুল ইসলাম মাসুদ - ajkerparibartan.com
তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ নয়: ড. শফিকুল ইসলাম মাসুদ

4:02 pm , November 21, 2025

পটুয়াখালী সংবাদদাতা ॥ “প্রশাসন যদি আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে ছাত্রজনতা কঠোর জবাব দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরি দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভুইয়ার বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন।তিনি অভিযোগ করে বলেন, “একটি দলের নেতাকর্মীরা নিজেরা নিজেদের প্রায় ২০০ জনকে হত্যা করেছে, বহু মা-বোনকে ধর্ষণের শিকার করেছে। তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ নয়।”তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য।”ড. মাসুদ বলেন, যদি গত ১৫ বছরের মতো কেউ কেন্দ্র দখলে আসে তাহলে তাদের পশু মনে করে কঠোরভাবে প্রতিহত করা হবে। পথসভায় উপস্থিত ছিলেন কেশবপুর জামায়াতের আমির জাহিদ মাওলানা, কেশবপুর জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু দাউদ, শিবির সভাপতি তানজিম হোসেন ও শিবির সেক্রেটারি কামরুল ইসলাম প্রমুখ।বক্তারা নির্বাচনকে ঘিরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরির দাবি জানান।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT