3:20 pm , November 20, 2025
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ার বেতমোর রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর রশিদ মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেতমোর রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবক ছাড়াও উপজেলা বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের ছেলেরা অংশগ্রহণ করেন। এসময় আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা নূর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন মো: ফয়সাল, মরহুমের জেষ্ঠ্যপুত্র বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মো: রেজাউল আহসান বাচ্চু, মেঝপুত্র মুগ্ধা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত প্রফেসর ডা: মো: জাহিদুল আহসান মেনন, চতুর্থ পুত্র মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: বদরুল আহসান শামীম, বরিশাল বিএম কলেজের সহযোগী অধ্যাপক মো: মুহিত, উপজেলা বিএনপি নেতা শোয়েব শামস শওকত, মঠবাড়িয়ার গুলিসাখালী জি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ^াস, রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহির খান, দক্ষিণ গুলিসাখালী মোমিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার হালদার, আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হামিদুল ইসলাম হেলাল ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো: নাসির উদ্দিন প্রমুখ। পরে বেতমোর আশ্রাফুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও দক্ষিণ বন্দর জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা মো: শাহ জালাল দোয়া মোনাজাত পরিচালনা করেন।
