মেজর এমএ জলিল এর মৃত্যুবার্ষিকী পালিত মেজর এমএ জলিল এর মৃত্যুবার্ষিকী পালিত - ajkerparibartan.com
মেজর এমএ জলিল এর মৃত্যুবার্ষিকী পালিত

4:11 pm , November 19, 2025

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা এমএ জলিল এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মেজর এমএ জলিল স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পন,আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ১৯ নভেম্বর সকাল ১০টায় উজিরপুর উপজেলা মেজর এমএ জলিল স্মৃতি পরিষদের আয়োজনে পৌরসভা ৬নং ওয়ার্ডে মেজর এমএ জলিল নূরানী হাফেজী মাদ্রাসা মাঠে আলোচনা সভায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা: আবদুর রহিম এর সভাপতিত্বে ও উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মো: মাইনুল আহাদ মামুন সিকদার এবং  আলী হোসেন সিকদার রুপকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলি সুজা। বিশেষ অতিথির ছিলেন উপজেলা সহকারী কমিশনার মহেশ্বর মন্ডল,পৌর বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম পটুয়াখালী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা: এস এম আবুল হাসান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এম এ জাকারিয়া,বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন,আওয়ামী দু:শাসন ও নির্যাতনের শিকার,মুক্তিযুদ্ধের সম্মান ও সম্মাননা এবং খেতাববঞ্চিত স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী বীর মুক্তিযোদ্ধা এমএ জলিল এর সম্মান ও সম্মাননা খেতাবের দাবি জানানো হয়। এছাড়াও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নবম সেক্টর কমান্ডার এম এ জলিল এর বিশেষ অবদান নিয়ে বিশদ আলোচনা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT