চাকরি স্থায়ীকরনের দাবিতে বিসিসিতে বিক্ষোভ চাকরি স্থায়ীকরনের দাবিতে বিসিসিতে বিক্ষোভ - ajkerparibartan.com
চাকরি স্থায়ীকরনের দাবিতে বিসিসিতে বিক্ষোভ

3:51 pm , November 19, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ চাকরি স্থায়ীকরন ও করপোরেশনের সকল অনিয়ম দুর্নীতির সুষ্ঠ তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল ১১ টায় কর্পোরেশনের সামনে বঞ্চিত প্রায় অর্ধশত কর্মকর্তা কর্মচারী এ বিক্ষোভ করে।এ সময় তারা বলেন সম্পূর্ণ বেআইনিভাবে দীর্ঘ বছর ধরে খামখেয়ালির আশ্রয় নিয়ে তাদের চাকুরী স্থায়ী করা হচ্ছে না।বিগত সময়ে মেয়র ও প্রধান নির্বাহীদের কাছে দাবি উত্থাপন করেও কোন সুফল তারা পাননি। যে কারণে তারা এ আন্দোলনের নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।প্রসঙ্গত গত দুইদিন ধরে এ আন্দোলন করে আসছে বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT