কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলো হাসিনা -মেজর হাফিজ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলো হাসিনা -মেজর হাফিজ - ajkerparibartan.com
কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলো হাসিনা -মেজর হাফিজ

4:30 pm , November 18, 2025

মো. জসিম জনি, লালমোহন প্রতিবেদক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই আগস্টের অভ্যুত্থানকে দমন করতে প্রায় চৌদ্দশ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিলো। এরা অনেকেই সাধারণ মানুষ তারা দেশের স্বার্থে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলো। এই গণহত্যার কারণে শেখ হাসিনাকে প্রাণদন্ড দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রাণদন্ড দেওয়া হয়েছে। সরকার থেকে ভারতের কাছে অনুরোধ করা হবে, হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য। দেশে আসলে সর্বোচ্চ শাস্তি গ্রহণ করতে হবে তাকে। এই রায় হবার পর তাদের দেশে-বিদেশে যা কিছু সম্পত্তি আছে এগুলো ক্রোক করতে হবে। মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহনের মঙ্গলসিকদার বাজারে শ্রী হরিসাধুর মন্দির এর ভিত্তি প্রস্তর স্থাপনকালে হিন্দু সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গত ১৭ বছরের ইতিহাস ভয়াবহ ইতিহাস। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, মানুষের উপরে পৃথিবীর ইতিহাসে এই নিষ্ঠুরতার কোন তুলনা নেই। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আবু সাঈদসহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ ও শেখ হাসিনা মনে করেছিলো এভাবে বোধহয় জীবন যাবে। কেয়ামত পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকতে পারবে। কিন্তু সাধারণ মানুষ, ছাত্র, অভিভাবক সবাই মিলে আন্দোলন করে গণ-অভ্যুত্থানের সূচনা করে তাদের পতন ঘটিয়েছে। জুলাই এবং আগস্ট মাসে শেখ হাসিনার নির্দেশে ১৪শ লোককে গুলি করে হত্যা করা হয় এবং ত্রিশ হাজারের মতো ছাত্র-যুবক ও রাজনৈতিক কর্মী আহত হয়েছে। এদের জীবননাশ করা হয়েছে শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যে। তার দু:শাসন এতোই চরমে পৌছে গিয়েছেলো যে, সাধারণ মানুষ, ছাত্র, ছাত্রদের অভিভাবক সবাই মিলে আন্দোলন করে এক গণ-অভ্যুত্থানে সূচনা করেছে। আজকে এই অত্যাচারী আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছেন। কত অত্যাচার ভোগ করার পর এখন মুক্ত বাতাসে নি:শ^াস নিতে পারছে সবাই।
মন্দির কমিটির সভাপতি পবন কান্তি শীল এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিার সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, লালমোহন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরব কুমার দে, ধলীগৌরনগর (পূর্ব) ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ মেম্বার, পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসু, যুবদল সভাপতি আজাদ হোসেন সোহাগ।
হাফিজ উদ্দিন আাহমেদ এসময় মন্দিরের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। তিনি এর আগে সকালে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কৃষ্ণ সরকার আঙ্গিনা বাড়িতেও মন্দিরের ভবন নির্মাণের ভিত্তপ্রস্তর উদ্বোধন করেন। পরে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আমি ধর্মের কারণে কোন বিভাজন চাই না। সামনের ফেব্রয়ারি মাসে নির্বাচন হবে, সেখানে যাকে ভালো লাগে আপনারা ভোট দিবেন। গত ৩টি নির্বাচনে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছিলো। যারা ভোটার ছিলেন, ভোট দিতে পারেনি। অনেক তরুণেরা ভোটার হয়েছে, ভোট দেওয়ার সুযোগ তারা পায়নি। আওয়ামী লীগের গুন্ডাবাহিনী নির্বাচনের আগের রাতেই সিল মেরে অবৈধভাবে তাদের বাক্স ভরে ভোট শেষ করেছে। অনেক স্বপ্ন ছিলো বাংলাদেশকে ঘিরে। একটা সুন্দর রাষ্ট্র চাই যেখানে প্রত্যেক মানুষের মর্যাদা থাকবে। নির্বাচনের পর যারাই ক্ষমতায় যায়, তারা নিজেদের ভাগ্য গড়ে, সাধারণ মানুষের সুখ দু:খের কথা তাদের খেয়াল থাকে না। আওয়ামী লীগের নেতারা, হাসিনা, তার বোন রেহানা এবং অন্যান্য মন্ত্রীরা এদের হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে। বিদেশে আমাদের কর্মরত শ্রমিকরা যে টাকা পাঠায়, এই টাকা লোপাট করে তারা আবার বিদেশে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশে কোন কলকারখানা করে নাই। বাংলাদেশের সাধারণ মানুষকে তারা সাহায্য করে নাই। এরা হলো লুটেরা পার্টি, এরা জন্ম নিয়েছে লটুপাটের জন্য। তাদের ভূমি প্রতিমন্ত্রী জাবেদ, তার লন্ডন শহরে, দুবাইতে, আমেরিকাতে ৩৬০টি বাড়ি করেছে। হাসিনা, রেহানা এদের সম্পত্তি ছিলো লন্ডনে। ব্রিটিশ সরকার সেই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT