3:36 pm , November 10, 2025
মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলরুমে গতকাল বেলা ১১টায় উপজেলার সকল গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। এসময় তিনি বলেন, ছোটবেলা থেকেই শুনে আসছি মেহেন্দিগঞ্জ একটি অবহেলিত এলাকা মেহেন্দিগঞ্জ আর অবহেলিত থাকবেনা। আমরা ক্ষমতায় গেলে কাজিরহাট থানাকে উপজেলায় রূপান্তরিত করবো। তিনি আরো বলেন, মেহেন্দিগঞ্জের চতুর্দিকে নদীভাঙ্গন অব্যাহত আছে, রাস্তা ঘাট অবহেলিত। আমরা চেষ্টা করবো অতীতের চেয়েও ভালোভাবে ভাঙ্গনকবলিত এলাকাটি রক্ষা করার জন্য। তিনি আগামী নির্বাচন সহ সকল উন্নয়নমূলক কাজে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহবান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু।
