পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আইনজীবী সমিতিতে দোয়া-মিলাদ ও পুরষ্কার বিতরণ   পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আইনজীবী সমিতিতে দোয়া-মিলাদ ও পুরষ্কার বিতরণ   - ajkerparibartan.com
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আইনজীবী সমিতিতে দোয়া-মিলাদ ও পুরষ্কার বিতরণ  

3:35 pm , November 10, 2025

জিয়াউদ্দিন বাবু ॥ পবিত্র ঈদ মিলাদুন্নবী (সা:)উপলক্ষে সোমবার বিকেলে বরিশাল জেলা আইনজীবী সমিতির এনেক্স ভবনে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জহির উদ্দিন, বরিশাল মহানগর আদালতের বিচারক মীর মোহাম্মদ এমদাদুল হক, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো: রাকিবুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান প্রমুখ। এছাড়া  জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইদুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক রিয়াজুল কবির,জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহসিন মন্টু সহ আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT