4:01 pm , November 9, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেছেন-মুক্তিযোদ্ধাদের সম্মান করা উচিত। মুক্তিযোদ্ধাদের চেতনায় বিশ্বাস রাখতে হবে। রোববার দুপুরে বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা আজিজুল হক আক্কাস এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, ইসরাঈল পন্ডিত। সরয়ার আরো বলেন-১৬ বছর ধরে আমরা আন্দোলন করেছি। আল্লাহতালার অশেষ রহমতে বেগম খালেদা জিয়া আপনাদের মাঝে আবার ফিরে এসেছেন। তিনি এসময় ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। মজিবর রহমান সরোয়ার বলেন-জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলন। তিনি ক্ষমতায় আসার পর বহু দলীয় গণতন্ত্র চালু করেন। বিএনপি যখনই ক্ষমতায় আসে দেশের মানুষের উন্নয়ন হয়।
