মেহেন্দীগঞ্জে চোরাই ট্রলার উদ্ধার মেহেন্দীগঞ্জে চোরাই ট্রলার উদ্ধার - ajkerparibartan.com
মেহেন্দীগঞ্জে চোরাই ট্রলার উদ্ধার

4:10 pm , November 8, 2025

মুলাদী প্রতিবেদক ॥ মেহেন্দীগঞ্জে চোরাই ট্রলারসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুরের একটি খাল থেকে ওই ট্রলার উদ্ধার করা হয়। এসময় মাহবুব হাওলাদার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে কাজিরহাট থানা পুলিশ। মাহবুব হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার কবাই গ্রামের এনায়েত হাওলাদার ওরফে হিরুর ছেলে। তার বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় চুরি ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ জানান, কয়েকদিন আগে মেহেন্দীগঞ্জের মেঘনা নদী থেকে দুটি ট্রলার চুরি হয়। শনিবার বিদ্যানন্দপুরের পশ্চিম রতনপুর গ্রামের বজলু ঘরামীর মুদি দোকানের পূর্বপাশে খালের পাড়ে দুইজন লোক একটি ট্রলার বিক্রির চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করলেও আরেকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রলারটি জব্দ করা হয়।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোরাই ট্রলার উদ্ধারের ঘটনায় দুইজনের নামে মামলা হয়েছে। ওই মামলায় মাহবুব হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT