4:20 pm , November 6, 2025
হিজলা প্রতিবেদক ॥ হিজলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বরিশাল-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা সদরে জামায়াত ইসলামীর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক নুরুল আমিন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।
জামায়াত প্রার্থী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন দলের কর্মকা- মানুষ দেখেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩টি মন্ত্রণালয় পরিচালনা করেছে। সেখানে কোনো দুর্নীতি-অনিয়ম ও লুটপাট হয়নি। ইনশাল্লাহ আগামীতে জামায়াত ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করবে। এজন্য তিনি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
