4:19 pm , November 6, 2025
মো: আফজাল হোসেন, ভোলা ॥ ধানের শীষ প্রতীক পাওয়া গোলাম নবী আলমীর কে ফুল দিয়ে বরণ করেছেন নেতাকর্মীরা। দ্বীপজেলা ভোলা সদর-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন শাজাহান এর ছোট ভাই জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর। দুপুরে গোলাম নবী আলমগীর ঢাকা থেকে সড়ক পথে লক্ষ্মিপুর হয়ে ভোলার ইলিশা লঞ্চঘাটে আসেন। সেখানে আসলে হাজারো নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে মেঘনা নদীর পাড়ের এই এলাকা। তবে চট্রগ্রামে প্রার্থীর উপর গণসংযোগকালে গুলি হওয়ার ঘটনায় বাড়তি সতর্কতার ব্যবস্থা নেয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এদিকে ফুলের মালা আর ফুল ছিটিয়ে বরণ করার সময় হাজারো মানুষের ঢল ছিলো ইলিশা ফেরিঘাট এলাকায়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন,আমি আপনাদের সন্তান। সব সময় আপনারা আমার পাশে ছিলেন আর আমিও আপনাদের পাশেই ছিলাম। ঠিক তেমনিভাবে আপনারা আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে সব সময় থাকবো। আমিতো আপনাদেরই সন্তান।
পরে শত শত মটরসাইকেল আর মাইক্রোবাস নিয়ে ১০কিলোমিটার রাস্তায় শো-ডাউন দেয়। এসময় পথে পথে গোলাম নবী আলমগীরকে পথসভা করতে হয়। শুধু তাই নয় ১০কিলোমিটার রাস্তায় সাধারন মানুষ আর নেতাকর্মীরা রাস্তার দুইপাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে বরণ করে। সাধারন মানুষ ও গ্রামের নারী-পুরুষ ও শিশুরা দেখার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। গাড়ীর বহর পুরো শহর প্রদক্ষিণ শেষে মহাজনপট্টিস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এদিকে গোলাম নবী আলমগীর তার মরহুম বাবা আলতাজের রহমান এবং বড় ভাই সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন শাজাহান,পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এর কবর জিয়ারত করেন। এসময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুমেন, হুমায়ুন কবির সোপান,বশির আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ,সাধারন সম্পাদক মো: হেলাল উদ্দিন,জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুর কাদের সেলিম,স্বেচ্ছাসেবক দল সভাপতি মিজানুর রহমান মাসুদ,সাধারন সম্পাদক রবিন চৌধুরী,কৃষক দল সভাপতি আব্দুর রহমান সেন্টু,শ্রমিক দলের সাধারন সম্পাদক তানভির প্রমুখ।
