3:34 pm , November 5, 2025
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। গতকাল বুধবার বেলা ১১টায় মীরগঞ্জ ফেরিঘাট থেকে মিছিল শুরু করে বিকেল পর্যন্ত উপজেলা ও পৌরসভার বিভিন্ন সড়কে শোভাযাত্রা ও মিছিল করেন তারা। মিছিলের সময় নেতাকর্মীরা বিভিন্নস্থানে পথসভা করেন। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল আহম্মেদ, প্রচার সম্পাদক শাহিন হোসেন, বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রানা আহম্মেদ, মুলাদী উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম রেজা হাওলাদার, সহসভাপতি হেমায়েত সিকদার, সাধারণ সম্পাদক তপন হাওলাদার, পৌর গণঅধিকার পরিষদের সভাপতি মঞ্জু জমাদার, সাধারণ সম্পাদক সিরাজ রাঢ়ী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলীম হোসেন, মুলাদী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাফর আহমেদ, যুব অধিকার পরিষদ নেতা আহাদ হোসেন প্রমুখ।
