সাইবার মামলা থেকে তিন সাংবাদিক খালাস সাইবার মামলা থেকে তিন সাংবাদিক খালাস - ajkerparibartan.com
সাইবার মামলা থেকে তিন সাংবাদিক খালাস

3:44 pm , November 3, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ সাইবার আইনে দায়ের করা মামলায় তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত। সোমবার বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক শারমিন জাহান ওই নির্দেশ প্রদান করে। যাদের খালাস প্রদান করা হয়েছে তারা হলেন : সাংবাদিক হাসিবুল ইসলাম, মো: আসাদুজ্জামান, খন্দকার রাকিবুল হাসান। বাদি এবং আসামিদের আপোষ মীমাংসায় আসামিদের খালাস প্রদান করেন আদালত। মামলা চালাতে আপত্তি নেই এই মর্মে আদালতে বাদি আবেদন জানালে আদালতের বিচারক সকল আসামিদের খালাস প্রধান করে। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি মোহাম্মদ নাজমুল হাসান। ২০২০ সালের ৪ সেপ্টেম্বর বাদির অনুমতি ছাড়া ছবি ডাউনলোড করে। এই অভিযোগ এনে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর বরিশাল সাইবার ট্রাইব্যুনালে তিনজনকে আসামি করে জাকির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩১শে মার্চ কোতোয়ালি থানার এসআই মো. শাহজালাল মল্লিক ও মিজানুর রহমান তদন্ত শেষে আদালতে চার্জশীট করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT