3:43 pm , November 3, 2025
যখন-তখন হচ্ছে রাস্তা অবরোধ
বরিশাল নগরীতে আদৌ কি কোন প্রশাসন আছে? জনদূর্ভোগ লাঘবের চিন্তা আদৌ কি কারো মাথায় আছে? যদি এমন প্রশ্ন করা হয় তাহলে সহজ সরল সরাসরি উত্তর আসবে- না। কোথাও কেউ নেই।
যার যা ইচ্ছে সে তা-ই করছে। প্রকাশ্যেই করছে। গত কয়েক দিন থেকে বরিশাল নগরীতে অপসোনিনের শ্রমিক ছাটাই নিয়ে যা চলছে তা নগরবাসীর জীবনকে রীতিমতো বিষিয়ে তুলেছে। অপসোস্যালাইনস্থল হচ্ছে নগরীর সবচেয়ে স্পর্শকাতর এলাকা।!! যাদের ছাটাই করা হয়েছে তাদের প্রতি পুরো নগরবাসীর সহানুভুতি আছে। এক্ষেত্রে যারা দোষী তাদের সবাই নিন্দা করছে। কিন্তু নির্যাতিত চাকুরিহারা শ্রমিকদের প্রতি সহানুভুতি ম্লান হয়ে যাচ্ছে চরম দূর্ভোগের কারনে। প্রতিদিন রাস্তা আটকে অবরোধ করা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। গুরুত্বপূর্ণ এই রাস্তা ঘিরে দুটি গার্লস স্কুল, একটি মহিলা কলেজ, ৪টি প্রাইমারি, ৩টি কিন্ডারগার্টেনসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান, বানিজ্যিক কেন্দ্র, আদালতপাড়াসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হয়েছে। এসব ঘিরে রয়েছে সার্বক্ষনিক জনচাপ, প্রচন্ড ব্যাস্ততা।
কিন্তু সব উপেক্ষা করে চালিয়ে যাওয়া হচ্ছে অবরোধ। ছাটাই করলো, ছাটাই হলো অন্যপক্ষ। তো সাধারন মানুষের দোষ কি ছিলো? কেন দূর্ভোগে ফেলা হচ্ছে সাধারন মানুষকে?
এমন প্রশ্ন গতরাতে পুলিশ কমিশনারকে করা হলে তিনি জানান আজ ত্রিপক্ষীয় বৈঠক শুরু করা হতে পারে। তবে অবরোধ ও জনদূর্ভোগ লাঘবের বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।
