3:15 pm , November 3, 2025
গৌরনদী প্রতিবেদক ॥ ইয়াবা সেবন ও মাদক ব্যাবসায় সহযোগিতা করার অভিযোগে মাদকবিরোধী অভিযানকালে গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব মাহাতাব সরদারকে উপজেলার সুন্দরদী গ্রামের মাদক বিক্রির স্পট থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ মাদক সম্রাট ফরিদ সরদারের বসতঘর থেকে ৩পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকসেবনের বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করে।
গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও গৌরনদী থানার ওসি তরিকুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
গৌরনদী থানার ওসি তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের মাদক সম্রাট ফরিদ সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরিদ সরদারসহ তার বসতঘরের ভেতরে মাদকসেবনের আসরে অবস্থানকারী ৩/৪ জন মাদকসেবী ও ব্যবসায়ী দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশ পিছু ধাওয়া করে পৌর যুবদলের সদস্য সচিব মাহাতাব সরদারকে আটককরে।
এ ঘটনায় পুলিশের এসআই জুয়েল হাওলাদার বাদী হয়ে গৌরনদী থানার একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গ্রেফতারকৃত যুবদল নেতাকে সোমবার বরিশাল আদালতে সোপর্দ করে।
