সচেতন ভোটার ছাড়া যোগ্য এমপি পাওয়া সম্ভব নয়: ব্যারিস্টার ফুয়াদ সচেতন ভোটার ছাড়া যোগ্য এমপি পাওয়া সম্ভব নয়: ব্যারিস্টার ফুয়াদ - ajkerparibartan.com
সচেতন ভোটার ছাড়া যোগ্য এমপি পাওয়া সম্ভব নয়: ব্যারিস্টার ফুয়াদ

4:20 pm , November 2, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥ এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন-সচেতন ভোটার ছাড়া যোগ্য এমপি পাওয়া সম্ভব নয়। কারণ যোগ্য ভোটার যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারেন। তাই ভোটারদের সচেতন করে তুলতে হবে। আমরা শতভাগ পিআরএ বিশ্বাসী না। তবে একশো আসনে পিআর হলে ভালো হয়। দুইকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ও তিনি দ্বিমত পোষন করে বলেন-আমরা একটি কক্ষ চাই। প্রয়োজনে সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা যেতে পারে। সেখানে মহিলা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশাসহ পিছিয়ে পড়া মানুষদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। তিনি রবিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। উচ্চ কক্ষে পিআর হলে এমপি বেচাকেনা হবে বলে তিনি মন্তব্য করেন।
ব্যারিষ্টার ফুয়াদ আরো বলেন-নির্বাচনের পরে গণভোট হলে জটিলতা বাড়বে।  নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমানের জন্য জাতীয় নির্বাচনের আগে একটি হলেও স্থানীয় নির্বাচন করা উচিত ছিলো। অন্তর্বর্তী সরকার কেমন দখছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফুয়াদ বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ইউনুস সরকারকে আমি সফল বলে মনে করি।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির ঝালকাঠি-০২ আসনের এমপি প্রার্থী শেখ জামাল হোসেন, এবি পার্টির ঝালকাঠি জেলা আহবায়ক মো. জামাল হাওলাদার ও সদস্য সচিব জাহিদ হোসেন বশিরসহ দলীয়  নেতাকর্মীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT