3:44 pm , November 2, 2025
বরিশালে উদ্যোক্তা সমাবেশে বক্তারা
খবর বিজ্ঞপ্তি ॥ কোস্ট ফাউন্ডেশন বরিশাল সেন্টারে অনুষ্ঠিত হলো “তরুণ উদ্যাক্তা সমাবেশ ২০২৫ ও গ্রাহক সেবা পক্ষ”। অনুষ্ঠানের আয়োজন করে কোস্ট ফাউন্ডেশন, যার উদ্দেশ্য ছিল তরুণ উদ্যোক্তাদের উদ্যোক্তা সৃষ্টিতে অনুপ্রাণিত করা এবং ক্ষুদ্রঋণ গ্রাহকদের সেবা মান উন্নত করার কৌশল নির্ধারণ।
তরুন উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠানে বক্তারা দেশের দারিদ্র বিমোচনের লক্ষ্যে তরুন উদ্যোক্তাদের অর্থনৈতিক অন্তর্ভূক্তি জোরদার করার দাবী জানান। তারা আরোও বলেন যে, বাংলাদেশেকে সত্যিকারের উন্নয়নশীল দেশ হিসাবে দেখতে হলে মালয়শিয়া, দক্ষিণ কোরিয়ার মত অর্থনৈতিক কর্মসূচি হাতে নিতে হবে যেখানে তরুণ, শিক্ষিত উদ্যোক্তারা অর্থনৈতিক কর্মকান্ডে সরাসরি জড়িত হতে পারে।
কোস্ট ফাউন্ডেশন এর মো. জহিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকতা রিপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকতা উত্তম ভৌমিক, ও প্রিন্স বাহাউদ্দিন তালুকদার, সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর । বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে ২০ জন তরুণ, সফল ও সম্ভাবনাময় উদ্যোক্তা অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা বিনয়িম করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্থানীয় সফল উদ্যোক্তারা তাদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিত তরুণদের অনুপ্রাণিত করে। শেষে গ্রাহক সেবা উন্নয়ন ও আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ গৃহীত হয়।
মুল প্রবন্ধ উপস্থাপনায় আবদুর রব বলেন- কোস্ট ফাউন্ডেশন দীর্ঘ ২৬ বছর ধরে ভোলা এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সুনামের সাথে কাজ করে আসছে। বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে আর্থিক ও কারিগরী সহায়তা প্রদান করছে। বর্তমানে কোস্ট এর ২৩২৬৭ সদস্য আছে, যারমধ্যে প্রায় ৪০% সদস্য হচ্ছে উদ্যোক্তা যারা অর্থনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত।
সমাবেশে বরিশাল অঞ্চলের উদ্যেক্তারা তাদের সফলতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন, তারা উদ্যোক্তা হতে হলে শাহস ও কর্মস্পৃহা নিয়ে আগাতে হবে সে বিষয় তুলে ধরেন এবং সকল উদ্যোগের জন্য অর্থনৈতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন, তারা জানান কোস্ট এর মত অন্যান্য সংস্থাগুলো এগিয়ে আসলে তুরুনরা উদ্যোক্তা হতে আগ্রহী হবে।
উপজেলা কৃষি কর্মকতা উত্তম ভৌমিক বলেন, কৃষি এখন বানিজ্যিকীকরণ করার চেষ্টা করা হচ্ছে, শুধুমাত্র উৎপাদন করে চাহিদা মেটালে হবেনা, উৎপাদিত কৃষি পন্য বাজারজাত ও রপ্তানি করার জন্য উদ্যোক্তা তৈরী হওয়া প্রয়োজন যাতে তরুনরা ব্যবসা হিসেবে কৃষি পন্যতে উৎসাহিত হয়।
প্রিন্স বাহাউদ্দিন তালুকদার, সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বলেন, আগামীতে বাংলাদেশ বিনির্মানে অগ্রণি ভূমিকা পালন করবে তরুণরা। তাই তরুনদের উদ্যোক্তাদের নিয়ে এরকম সমাবেশ আয়োজন অত্যন্ত প্রসাঙ্গিক, যে কোনো তরুণ উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত যুব উন্নয়ন অধিদপ্তর।
জেলা মৎস্য কর্মকতা রিপন কান্তি ঘোষ বলেন, তরুণ উদ্যোক্তারা অর্থনৈতিক, গ্রামীন অর্থনৈতিক বিকাশ, উদ্ভাবন ও প্রযুক্তি, সামাজিক পরিবর্তন ও নেতৃত্ব, টেকসই লক্ষমাত্রা অর্জনে সহায়তা করছে। যে তরুণ স্বপ্ন দেখে, পরিশ্রম করে এবং লেগে থাকে তিনিই একদিন সফল উদ্যোক্তা হয়ে ওঠে।
