হিজলায় গফফার তালুকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত হিজলায় গফফার তালুকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত - ajkerparibartan.com
হিজলায় গফফার তালুকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত

3:51 pm , November 1, 2025

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সরকারি সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় ১৫ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। মরহুম আব্দুল গাফফার তালুকদারের পরিবারের পক্ষে আয়োজিত দোয়া-মিলাদে সার্বিক সহযোগিতা করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া-মোনাজাত উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো: শহিদুল্লাহ, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, জেলা যুবদলের সম্পাদক এইচএম তছলিম উদ্দিন, যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান সুমন, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক নলী জামাল। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন কাসেমুল উলুম ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT