ভোলায় বিজেপি-বিএনপি সংঘর্ষ পুলিশ সাংবাদিকসহ আহত ৩০ ভোলায় বিজেপি-বিএনপি সংঘর্ষ পুলিশ সাংবাদিকসহ আহত ৩০ - ajkerparibartan.com
ভোলায় বিজেপি-বিএনপি সংঘর্ষ পুলিশ সাংবাদিকসহ আহত ৩০

3:50 pm , November 1, 2025

মো: আফজাল হোসেন, ভোলা ॥ ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সাংবাদিকসহ অন্তত উভয় পক্ষের ৩০জন আহত হয়েছে। আহতদের ভোলা সদর হাসপাতাল এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১২টায় শহরের নতুন বাজার এলাকায় এই সংর্ঘষের ঘটনা ঘটে। এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত একটি মিছিল শুরু হয়ে নতুন বাজার মোড়ে আসলে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) অতর্কিত হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। প্রায় আধা ঘন্টাব্যাপি চলে সংঘর্ষ। এসময় একে অপরের উপর ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালিন তিনটি ককটেল বিস্ফোরণ এর ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল এবং পরে আশংকাজনক অবস্থায় ৩/৪জনকে বরিশালে পাঠানো হয়।
এদিকে বিএনপির উপর হামলার প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। এসময় বিএনপি নেতারা দাবী করেন,তাদের উপর অতর্কিত হামলা চালায় বাংলাদেশ জাতীয় পার্টি। তাদের উপর তিনটি ককটেল নিক্ষেপ করে বলে জানান তারা। তারা বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর ছাড়া কাউকে মানবে না বলেও জানিয়ে দেন সংবাদ সম্মেলন থেকে। তারা বলেন, গোলাম নবী আলমগীর বিগত দিনে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে ছিলেন। রাজপথে থেকে আন্দোলন করেছেন। কেউ ঢাকায় বসে টকশো করে এলাকায় প্রার্থী হবে তা মেনে নেয়া হবে না। কোনমতে ফ্যাসিস্টদের আত্মীয়-স্বজনকে মেনে নেয়া হবে না।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব মো: রাইসুল আলম, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান,বাচ্চু মোল্লা,এনামুল হক,বশির আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT