কাউখালীতে বিএনপি নেতা সুমনের গণসংযোগ কাউখালীতে বিএনপি নেতা সুমনের গণসংযোগ - ajkerparibartan.com
কাউখালীতে বিএনপি নেতা সুমনের গণসংযোগ

3:28 pm , November 1, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার সকাল দশটা থেকে দিনব্যাপী উপজেলার  চিরাপারা পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়নের বিভিন্ন হাট বাজারসহ অত্র এলাকার বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন সবার হাতে লিফটের তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান,ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ। আহমেদ মঞ্জুর সুমন বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণ প্রবর্তনসহ ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সকল মানুষ সুখে-শান্তিতে ও নিরাপদে থাকতে পারবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT