মঠবাড়িয়ায় বিএনপি অফিসে জয়বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দেয়ায় আটক তিন কিশোরের নামে মামলা মঠবাড়িয়ায় বিএনপি অফিসে জয়বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দেয়ায় আটক তিন কিশোরের নামে মামলা - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় বিএনপি অফিসে জয়বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দেয়ায় আটক তিন কিশোরের নামে মামলা

3:27 pm , November 1, 2025

শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিবেদক ॥  মঠবাড়িয়ায় স্থানীয় একটি বিএনপি অফিসে জয়বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ভিডিও ভাইরালের পর আটক তিন কিশোরকে শনিবার আদালতের মাধ্যমে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। শুক্রবার জয়বাংলা স্লোগান ভাইরালের পর এলাকাবাসী ওই তিন কিশোরকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেন। পরে স্থানীয় বিএনপি নেতা শহীদুল ইসলাম ওই তিন কিশোরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। আটক কিশোররা হলো : উপজেলার পাঠাকাটা গ্রামের অলি (১৫), রাকিবুল ইসলাম (১৫) ও মো. জুবায়ের (১৬)।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড় হারজী বিএনপি অফিসে বসে ওই তিন কিশোর জয়বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দিলে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়। পরে শুক্রবার তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকার বিক্ষুব্ধ জনতা। এঘটনায় স্থানীয় বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম অফিসে অনধিকার প্রবেশ ও ভাংচুরের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শনিবার তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। শনিবার অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT