3:26 pm , November 1, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ চাকরি ফিরে পাওয়ার দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের বিভাগের প্রায় পাঁচশ শ্রমিক-কর্মচারী। শনিবার সকাল থেকে ওএসএল ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের নারী ও পুরুষ শ্রমিকরা কোম্পানীর গেটের সামনে ও ভেতরে অবস্থান নেয়। শ্রমিকরা বলেন, তিনদিনের ছুটি দিয়ে কোম্পানী থেকে তাদের চাকরি অবসানের নোটিশ দেয়া হয়। এখন তারা চাকরি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। তারা তাদের চাকরি ফিরে পেতে অবস্থান করছেন। শ্রমিকদের দেয়া নোটিশে বলা হয়েছে,‘ওএসএল ফার্মা লিমিটেডের বগুড়া রোডের ফ্যাক্টরিতে কর্মরত সকল শ্রমিক-কর্মচরীদের অবহিত করা যাচ্ছে যে, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে উৎপাদন
কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ২৬(৩) ধারার বিধান অনুযায়ী আগামী ১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ হতে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের সকল শ্রমিক-কর্মচরীদের চাকরি অবসান করা হলো। নোটিশে আরো বলা হয়, অবসানকৃত শ্রমিক- কর্মচারীদের চূড়ান্ত পাওনা আগামী ২০ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেয়া হবে।
ওএসএল ফার্মা লিমিটেডের কতৃপক্ষ জানিয়েছে, স্টেরিপ্যাক বিভাগের ৪৭০ জনের মত শ্রমিককে অব্যাহতি দেয়া হয়েছে। স্টেরিপ্যাক বিভাগটি কোম্পানীর পক্ষে এখন আর উৎপাদন অব্যাহত রাখা সম্ভব নয়। যদি পুনরায় এটি চালু করা হয় তখন আবার যাদের অব্যাহতি দেয়া হয়েছে তাদের প্রধান্য দেয়া হবে।
