কাউখালীতে এতিমখানায় দুম্বার মাংস বিতরণ কাউখালীতে এতিমখানায় দুম্বার মাংস বিতরণ - ajkerparibartan.com
কাউখালীতে এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

3:22 pm , October 31, 2025

কাউখালী প্রতিবেদক ॥ সৌদি আরব সরকার কর্তৃক প্রেরিত কোরবানির দুম্বার মাংস সমাজের অসহায় হতদরিদ্র, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করেছেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা।
বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩০টি এতিমখানা ও মাদ্রাসায় উপস্থিত হয়ে এতিমদের হাতে কোরবানির দুম্বার মাংস তুলে দেন ইউএনও।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ বছর খুবই কম বরাদ্দ পাওয়া গেছে যা এতিমখানার তুলনায় খুবই অপ্রতুল। প্রাপ্ত বরাদ্দ উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩০টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান বলেন, আমরা সৌদি সরকার কর্তৃক ১৪ কার্টুন কুরবানীর দুম্বার মাংস বরাদ্দ পেয়েছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT