3:21 pm , October 31, 2025
খবর বিজ্ঞপ্তি ॥ শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে “বিশ^ শিক্ষক দিবসের” জবপধংঃরহম ঞবধপযরহম ধং ধ পড়ষষধনড়ৎধঃরাব ঢ়ৎড়ভবংংরড়হ” এই প্রতিপাদ্য নিয়ে ফকির বাড়ী রোডস্থ শিক্ষক ভবনের ৫ম তলায় পালিত হয় “বিশ^ শিক্ষক দিবস”। বিশ^ শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সম্মাননা এবং ঘঞজঈঅ কর্তৃক নিয়োগপ্রাপ্ত নবাগত শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ¦ শামীম আল মামুন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ বাংলার শিক্ষক সংগঠনের প্রাণ পুরুষ দাশগুপ্ত আশীষ কুমার, উপদেষ্টা, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), বরিশাল আঞ্চলিক শাখা এবং মীর মনিরুজ্জামান সহ-সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনীল বারণ হালদার, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), বরিশাল আঞ্চলিক শাখা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনায়েত হোসেন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখার উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, তোফায়েল আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, সদস্য কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আসাদুল আলম আসাদ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি ফিরোজ আলম গাজী, সুভাষ চন্দ্র সরকার, তুষার কান্তি রায়, গিয়াস উদ্দিন জাহাঙ্গীর, হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আব্দুর রশীদ, সহ-দপ্তর সম্পাদক নিজাম হোসেন সিকদার, ঝালকাঠী জেলার সম্পাদক সুণীল বরণ হালদার, বরিশাল সদর উপজেলার সভাপতি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইদ্রিসুর রহমান। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথি, অবসরপ্রাপ্ত শিক্ষক ও ঘঞজঈঅ কর্তৃক নিয়োগপ্রাপ্ত নবাগত শিক্ষকদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।
বিশ^ শিক্ষক দিবসে অতিথিবৃন্দ বলেন-১৯৯৪ সালের ৫ অক্টোবর ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে শিক্ষক দিবস পালনের ঘোষণা দিলেও বাংলাদেশে তা পালিত হয়নি। কিন্তু বিটিএ বিশ^ শিক্ষক দিসব পালন করে আসছে। বরিশালে উপপরিচালকের কার্যালয় ও বরিশাল শিক্ষা বোর্ড আনার জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখার অবদান রয়েছে। ১৯৭৩ সাল থেকে অদ্যাবধি যত শিক্ষক আন্দোলন হয়েছে তার মূল নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি এবং এর সুফল শিক্ষকরা পেয়ে আসছে।
নবাগত শিক্ষকদের তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে প্রতিভার স্বাক্ষর রেখে সুনাম বয়ে আনবে এই পরামর্শ দেওয়া হয়।
