কলাপাড়ার বিএনপি নেতা আবুল বহিষ্কার কলাপাড়ার বিএনপি নেতা আবুল বহিষ্কার - ajkerparibartan.com
কলাপাড়ার বিএনপি নেতা আবুল বহিষ্কার

3:21 pm , October 31, 2025

কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আবুল হোসেন কে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার ও সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে (আবুল হোসেন কে) সংগঠনের সভাপতি পদসহ সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এরআগে বৃহস্পতিবার দুপুরে ধানখালীর ছৈলাবুনিয়া গ্রামের আনন্দ বাজার এলাকার অসংখ্য ভুক্তভোগী মানুষ  বিএনপি নেতা আবুল হোসেনের বিরুদ্ধে সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির আওতায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেন। ভুক্তভোগী নারী-পুরুষ আবুল হোসেনের বিচার দাবি করেন।
ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার বলেন, দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থকাকার সুস্পষ্ট  প্রমান পাওয়ায় আবুল হোসেন কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT