উজিরপুরে নৌকাবাইচ  দেখতে মানুষের ঢল উজিরপুরে নৌকাবাইচ  দেখতে মানুষের ঢল - ajkerparibartan.com
উজিরপুরে নৌকাবাইচ  দেখতে মানুষের ঢল

3:54 pm , October 30, 2025

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সন্ধ্যা নদীর দু’প্রান্তে বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার হাজার হাজার মানুষের উপস্থিতিতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনভর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ হাজির হয়েছিলেন নদীর তীরে। উজিরপুরের সন্ধ্যা নদীতে প্রথমবারের মত পূর্ণ বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় উৎসুক জনতার ভীড় ছিলো চোখে পড়ার মত। প্রতিযোগীতার কারনে প্রায় ১ ঘন্টা যানজটে আটকা ছিলো ঢাকা-বরিশাল  মহাসড়ক।  মেজর এম এ জলিল সেতু ছিলো দর্শনার্থীদের দখলে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক বাহিনীর তদারকির কারনে মানুষ উৎসবমুখর পরিবেশে উপভোগ করেছেন বাইচ প্রতিযোগিতা।  বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শিকারপুর সরকারি শেরেবাংলা কলেজের সামনে থেকে শুরু হওয়া বাইচ প্রতিযোগীতায় নদী পথে প্রায় ১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেজর এম এ জলিল সেতুর পাড় হয়ে উজিরপুর পৌর এলাকায় গিয়ে শেষ হয়। প্রতিযোগীতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো : মেজর এম এ জলিল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, শেরেবাংলা ফজলুল হক, কবি সুফিয়া কামাল, জুলাই যোদ্ধা ও কবি জীবনানন্দ দাশ। এরমধ্যে শেরেবাংলা একে ফজলুল হক দল প্রথম স্থান অধিকার করে। ২য় স্থানে ছিলো যৌথভাবে  মেজর এম এ জলিল ও জুলাই যোদ্ধা । বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন  বরিশালের জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন। বিশেষ উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: শরীফ উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকতা মো: আলী সুজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় যাদুঘরের জনশিক্ষা বিভাগের পরিচালক  আসমা ফেরদৌসি,  উজিরপুর থানার ওসি আব্দুস সালাম।  জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, গ্রাম বাংলার মানুষ নৌকা বাইচকে উপভোগ করতে বেশ আগ্রহী। সে কারনে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে। শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় উজিরপুরের মানুষকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT