অক্টোবরে বরিশালে সরকারি হাসপাতালে ভর্তি ৪ হাজার ডেঙ্গু রোগী অক্টোবরে বরিশালে সরকারি হাসপাতালে ভর্তি ৪ হাজার ডেঙ্গু রোগী - ajkerparibartan.com
অক্টোবরে বরিশালে সরকারি হাসপাতালে ভর্তি ৪ হাজার ডেঙ্গু রোগী

3:52 pm , October 30, 2025

বিশেষ প্রতিবেদক ॥ অক্টোবর মাসে বরিশালে ডেঙ্গু পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। এসময়ে শুধু সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮জন ডেঙ্গু রোগীর মৃত্যু ছাড়াও ভর্তি হয়েছেন প্রায় ৪ হাজার।  হাসপাতালের বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা কত তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ‘মানুষ তার শরীর ও মনের অত্যন্ত দুর্বলতম ও নাজুক পর্যায় ছাড়া সরকারি হাসপাতালের কাছে যায় না। ফলে হাসপাতালে ভর্তির অন্তত ১০গুন রোগী এসময়ে আক্রান্ত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অক্টোবরের মধ্যভাগ থেকেই বরিশাল অঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভীড় বাড়তে শুরু করে। মাসজুড়ে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যাটা প্রায় ৪ হাজারে  পৌছেছে। সেপ্টেম্বর মাসেও ভর্তিকৃত রোগীর সংখ্যা প্রায় একই ছিল। বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ১১১ জন রোগীকে ঘরে ফেরত পাঠানোর পরেও আরো ১২০ জনকে ভর্তি করতে হয়েছে। ফলে হাসপাতালসমূহে ভর্তিকৃত রোগীর সংখ্যা ছিল ৪৪৪ জন। এরমধ্যে  শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। ফলে চলতি মাসে বরিশাল অঞ্চলে শুধু সরকারি হাসপাতালেই ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় ৪ হাজার। এ নিয়ে গত কয়েকমাসে বরিশালের
সরকারি হাসপাতালগুলোতে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা সাড়ে ১৭ হাজার অতিক্রম করল। এসময়ে মৃত্যু হয়েছে ৪১ জনের। যারমধ্যে অক্টোবরেই মারা গেছেন ৮জন।
এনিয়ে গত সাড়ে ৫ মাসে বরিশালের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা সাড়ে ১৭ হাজার অতিক্রম করল।
গত সেপ্টেম্বর মাসে চলতি বছরের সর্বাধিক সংখ্যক, প্রায় ৪ হাজার ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হলেও অক্টোবরের শুরু থেকে পরিস্থিতি আরো নাজুক হতে শুরু করে। যা এখনো অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৬ জন এবং বরিশাল জেনারেল হাসপাতাল সহ জেলার অন্য হাসপাতালগুলোতে আরো ৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT