কাউখালীতে হত্যা মামলায় নিরীহ লোকদের জড়ানোর প্রতিবাদে মানববন্ধন কাউখালীতে হত্যা মামলায় নিরীহ লোকদের জড়ানোর প্রতিবাদে মানববন্ধন - ajkerparibartan.com
কাউখালীতে হত্যা মামলায় নিরীহ লোকদের জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

4:24 pm , October 29, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা নামক স্থানে বুধবার বিকেল ৫টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন, সুরাইয়া বেগম, শিরিন আক্তার, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, জাকির হোসেন মিয়া, চৌরাস্তা জামে মসজিদের ইমাম আবু হানিফ, ব্যবসায়ী মিজান সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, গত ১৯ অক্টোবর রাতে শিয়ালকাঠী গ্রামের আব্দুল হাকিম হাওলাদার এর ছেলে  আলী হোসেন ওরফে হৃদয় শিয়ালকাঠীতে ডাকাতির প্রস্তুতিকালে জনগণের হাতে ধৃত হয়ে গণপিটুনিতে নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলী হোসেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক সম্রাট, ধর্ষক, ডাকাতিসহ বিভিন্ন অকর্মের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে কাউখালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মানবন্ধনে অংশগ্রহণকারীরা বলেন-এ মামলায় শিক্ষক,পল্লী চিকিৎসক, ব্যবসায়ী, দিনমজুরসহ নিরীহ মানুষকে আসামী করে হয়রানী করা হচ্ছে।  অনেকে পুলিশের ভয়ে এলাকা ছাড়া। তারা প্রশাসনের নিকট জোর দাবী জানান-অহেতুক যেন কাউকে হয়রানী না করা হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান জানান, পুলিশ কোন নিরাপরাধ মানুষকে গ্রেফতার কিংবা হয়রানী করবে না। ভিডিও ফুটেজ দেখে ও তদন্ত সাপেক্ষে মূল আসামীদেরকে সনাক্ত করে গ্রেফতার করা হবে। এ মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT