কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - ajkerparibartan.com
কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

3:58 pm , October 28, 2025

কাউখালী  প্রতিবেদক ॥ উপজেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১২টায় নেতাকর্মীরা কাউখালী থানার পুকুরে মৎস্য অবমুক্ত করেন।
এর আগে উত্তর বাজার পুরাতন রাজস্ব ভবনের সামনে সমাবেশ হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুল আজম সোহেল, যুবদল নেতা মাওলাদ হোসেন মঈন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT