3:34 pm , October 27, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে জনমনে সচেতনতা তৈরির লক্ষ্যে বরিশাল জেলা তথ্য অফিস এর উদ্যোগে লোক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের নিয়মিত প্রচারের অংশ হিসেবে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এবং উন্নয়ন সহযোগী সংস্থা ইউনিসেপের আর্থিক সহযোগিতায় টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে লোক সংগীতনুষ্ঠান ২৭ শে অক্টোবর সোমবার সকালে গৌরনদী টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
লোক সংগীতানুষ্ঠানে টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধানশিক্ষক আনছার উদ্দিন, সহকারী শিক্ষক বিপ্লব কুমার চক্রবর্তীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
লোকসংগীত অনুষ্ঠানে বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান এর টাইফয়েড নিয়ে রচিত সংগীত পরিবেশন করা হয়।
লোক সংগীতের মাধ্যমে উপস্থিত জনসাধারণকে জানানো হয়, টাইফয়েড টিকা হালাল ও নিরাপদ। মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ বিশ্বের অনেক মুসলিম দেশ এই টিকা গ্রহণ করেছে। এই টিকা টাইফয়েড জ্বর প্রতিরোধে অত্যন্ত কার্যকর। তাই টিকা নিয়ে কোন প্রকার গুজব নয়। টাইফয়েড টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকর।
