গাজাবাসীর জন্য পুনাকের খাদ্য সহায়তা গাজাবাসীর জন্য পুনাকের খাদ্য সহায়তা - ajkerparibartan.com
গাজাবাসীর জন্য পুনাকের খাদ্য সহায়তা

3:32 pm , October 27, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ খাদ্য-পানীয়ের অভাবে মুমূর্ষু গাজাবাসীর পাশে দাঁড়াতে পেরেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সম্প্রতি  দুই দফায় গাজাবাসীর কাছে খাদ্য অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। ওই অনুদানের জন্য পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন এর নেতৃত্বে পুলিশ পরিবারের নারীরা নিজস্ব খাবারের অংশবিশেষ বাঁচিয়েছেন, তাই তুলে দেয়ার প্রয়াস নিয়েছে। পুনাকের দেওয়া ওই খাবার ক্ষুধার্ত মানুষের কাছে দুইদফা পৌঁছে দিয়েছে মাস্তুল ফাউন্ডেশন।
বেশ কিছুদিন ধরেই পুনাক সক্রিয়ভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার সময় যখন হোটেল-রেস্তোরাঁ বন্ধ ছিল, তখনও পুনাক খাবার পৌঁছে দিয়েছিল সাধারণ মানুষের কাছে । এছাড়া, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা, বন্যার্তদের অনুদান, নলকূপ প্রতিস্থাপন , রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে চোখের ছানি অপারেশন, যুদ্ধাহতদের চিকিৎসা এবং যুদ্ধাহত ব্যক্তির কন্যা সন্তানদের শিক্ষার জন্য রিকশা অনুদানসহ নানা সহায়তা করে চলেছে পুনাক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT