3:18 pm , October 27, 2025
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী রুহুল আমিন মীর(৫০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।২৭ অক্টোবর, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক আলী হাসান ও মো: শাহিনের নেতৃত্বে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুন্দিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।রুহুল আমিন ওই এলাকার ছোবাহান মীরের ছেলে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা চালিয়ে আসছিলো। তার বিরুদ্দ্বে দায়েরকৃত মাদক মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে ১ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদন্ড করেন। অর্থ অনাদায়ে তাকে আরো ২ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ওসি(তদন্ত) শতদল মজুমদার জানান,গ্রেফতারকৃত ১ বছরের দন্ডপ্রাপ্ত আসামী রুহুল আমীনকে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
