কাজিরচর ইউনিয়ন মুজাহিদ কমিটির ভবন উদ্বোধন করলেন চরমোনাই পীর কাজিরচর ইউনিয়ন মুজাহিদ কমিটির ভবন উদ্বোধন করলেন চরমোনাই পীর - ajkerparibartan.com
কাজিরচর ইউনিয়ন মুজাহিদ কমিটির ভবন উদ্বোধন করলেন চরমোনাই পীর

3:17 pm , October 27, 2025

মুলাদী প্রতিবেদক ॥ গত রোববার বিকেল ৩টায় বরিশাল থেকে মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় যাওয়ার  পথে প্যাদারহাট বন্দর আরিফ মাহমুদের বাড়ির সামনে কাজিরচর ইউনিয়ন ইসলামী আন্দোলন কার্যালয়ের ভবন উদ্বোধন করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। পরে প্যাদার হাট বাসষ্ট্যান্ডে পথসভা করেন। এতে সভাপতিত্ব করেন কাজিরচর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কাজিরচর ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, কাজিকচর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সহ সভাপতি ক্বারী  রিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জিহাদী, সদস্য মাওলানা মনির হোসেন, শ্রমিক আন্দোলনের সভাপতি জাকির হোসেন , যুব আন্দোলনের সভাপতি হাফেজ সোহাগ , কাজিরচর ইউনিয়নের ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আব্দুর রহমান, মাওলানা মুফতি আলহাজ্ব নুরুল আমিন, প্যাদারহাট বন্দর ব্যবসায়ী আব্দুল আলিম প্যাদা, আলতাফ হোসেন ফকির।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT