মামুনের চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও ফারুক আহমেদ মামুনের চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও ফারুক আহমেদ - ajkerparibartan.com
মামুনের চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও ফারুক আহমেদ

3:17 pm , October 27, 2025

প্রেমে ব্যর্থ হয়ে শিকলবন্দী

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিবেদক ॥ প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারানো শিকলবন্দী বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের যুবক সাইদুল ইসলাম মামুন এর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাবুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মামুনের মায়ের হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ ও আর্থিক অনুদানের চেক তুলে দেন ইউএনও। এ সময় তিনি মামুনের চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেয়ার ঘোষণা দেন। উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম।
ইউএনও ফারুক আহমেদ বলেন, মামুনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, একসময় বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন মামুন। সহপাঠী সখি আক্তার নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক বাধায় সম্পর্ক ভেঙে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন মামুন। ধীরে ধীরে হারাতে থাকেন মানসিক ভারসাম্য।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর শিকলবন্দী করে রাখেন। বাবা দিনমজুর মোসলেম বেপারী, মা সোনাবান বেগম দু’জনই আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় ছেলের চিকিৎসা করাতে পারেননি।
মামুনের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ১২ বছর পর মনে হচ্ছে আল্লাহ আমার ছেলেরে বাঁচাইবার রাস্তা পাইয়া দিলেন। ইউএনও স্যারের জন্য দোয়া করি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT